
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে ভোট গণনা শেষে বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক ৬ষ্ঠবারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, ১১১টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক পেয়েছেন প্রায় ৬২,৫৮৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি–শাপলা কলি প্রতীক) এর প্রার্থী সুলতান মোহাম্মদ পেয়েছেন প্রায় ৪৭,৮৪৫ ভোট।
স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান পেয়েছেন ৩৭,৭১৪ ভোট।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) এর প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন ৩,৬৫৭ ভোট এবং জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) এর প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন ৪১৬ ভোট।
সেনবাগ উপজেলার ৮৫টি কেন্দ্রের মোট ভোটগ্রহণের হার ছিল ৫৮.৬৯ শতাংশ।
মোট প্রদত্ত ভোট ১,৫৬,২৬২টি, যার মধ্যে বাতিল হয়েছে ১১,১৭৫ ভোট।
অন্যদিকে, গণভোটে (নোয়াখালী-২, শুধুমাত্র সেনবাগ উপজেলার ৮৫ কেন্দ্র) মোট প্রাপ্ত ভোট ১,৩৬,৪২৮টি। এর মধ্যে বৈধ ভোট ১,২৫,১৭৫টি, বাতিল ১১,১৭৫টি, ‘হ্যাঁ’ ভোট ৮৮,০৭৮টি, ‘না’ ভোট ৩৭,০৭৫টি।
শতকরা ৫১.২০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটে গণভোটে জয়ী ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :