প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৮ অক্টোবর, ২০২৩

হাতিয়ায় তিন জেলের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড

হাতিয়া প্রতিনিধি : নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরার অপরাধে নোয়াখালীর হাতিয়ায় তিন জেলেকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ হাজার মিটার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় নৌ পুলিশ ও উপজেলা প্রশাসন । এসময়

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া আকতার লাকী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আকতার লাকী জানান নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরার অপরাধে বুড়িরচর ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে মনির, জাহাজমারা ইউনিয়নের আলাউদ্দিনের ছেলে রহিম, একই ইউনিয়নের আব্দুল কাইয়ুমের ছেলে ইউসুফ কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়েছে। এ ধরনের অব্যাহত চলবে।

আরও পড়ুন