
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সম্মানীত আরএমও এবং হাজী মোবারক উল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের সম্মানীত প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোঃ সালেহ্ আহমেদ সোহেল-এর মমতাময়ী মা ১৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৭ টায় উনার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নিজ বাড়িতে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
একই দিন (শুক্রবার) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দিঘীরপাড় সীমান্ত সংলগ্ন দিঘীরপাড় জামে মসজিদে আসর নামাজের পর জানাজার নামাজ শেষে মসজিদের উত্তর পাশের মরহুমার স্বামী বীরমুক্তিযোদ্ধা মরহুম হাজী মোবারক উল্যাহ’র সাথে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চৌমুহনী লাইফ কেয়ার হসপিটাল পরিচালক ডাঃ আবু তাহের, আনিশা মেডিকেল সেন্টার পরিচালক ও সহকারী অধ্যাপক (মেডিসিন বিভাগ), নোয়াখালী ডাঃ মোঃ আবদুল আউয়াল, বেগমগঞ্জ ইমাম কমিটির সভাপতি ও চৌমুহনী কাচারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
মরহুমের জানাজার নামাজের পূর্বে মরহুমার ছেলে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সম্মানীত আরএমও এবং হাজী মোবারক উল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের সম্মানীত প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোঃ সালেহ্ আহমেদ সোহেল বলেন, মায়ের দিকে নেক নজরে কোন সন্তান একবার তাকালে একটি কবুল হজ্বের সোয়াব পাওয়া যায়। আমি কোন দিকে বের হলে মাকে বলে বাসা থেকে বের হতাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে আল্লাহর নিকট আমাকে আমানত করে দিতেন। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমার মাকে আল্লাহর নিকট চিরদিনের জন্য আমানত করে দিলাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডাঃ আবু তাহের, ডাঃ মোঃ আবদুল আউয়াল, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আপনার মতামত লিখুন :