প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৩

হাতিয়ায় বাজার মনিটরিয়ে দুই ব্যবসায়ীর জরিমানা

হাতিয়া প্রতিনিধি : নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলার তমরদ্দি বাজার পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আকতার লাকী।

এ সময় মেসার্স ভাই ভাই ট্রেডার্সের জাফর আলীকে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা এবং নোংরা আর্বজনা ও ময়লাযুক্ত মালামাল রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারায় ব্যবসায়ী দিলীপ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আকতার লাকী জানান, হাতিয়ায় নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

আরও পড়ুন