• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ মার্চ, ২০২৬

চৌমুহনীতে কৃষক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মার্কেটে অবস্থিত কৃষকদলের অফিসে শাহ্ আব্দুল্লাহ আল্ বাকীর নেতৃত্বে ১লা মার্চ রোববার সন্ধ্যায় কৃষক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ্ আব্দুল্লাহ আল্ বাকীর সভাপতিত্বে ও নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এজিএস মোঃ হানিফের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি মোঃ জহির উদ্দিন হারুন।

এ সময় উপস্থিত ছিলেন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি জহিরুল হক সোহেল, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিদুর রহমান শাহীন,  বেগমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসছুতিব্ররিজ স্বপন, যুবদল নেতা জি.এস নিজাম, মৌচাক সুমন, মাসুদ, আজাদ, কৃষকদল নেতা মামুন, কামাল, মিরাজসহ অনেকেই।

আরও পড়ুন

  • . এর আরও খবর