
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
নোয়াখালীর চৌমুহনী শহর শাখার উদ্যোগে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে চৌমুহনী রেলওয়ে স্টেশন জামে মসজিদের দ্বিতীয় তলায় আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিল চৌমুহনী শহর শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া আরাবিয়া চৌমুহনীর মুহতামিম মাওলানা মুফতি বেলাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ, বেগমগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ বুখারী এবং সোনাইমুড়ী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শাহাবুদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী শহর শাখার সহ-সভাপতি মুফতি শিহাবুদ্দিন, মাওলানা জাফর আহমদ, মাওলানা সাইফুদ্দ্দিন বুলবুল, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা কামাল উদ্দিন ও মাওলানা সাইফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :