
নুশরাত রুমু, রিপোর্টার :
বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘একটুখানি হাসি পরিবার ফাউন্ডেশন’ এতিম শিশুদের সাথে রমজানের আনন্দ ভাগাভাগি করেছে।
সংগঠনের নিয়মিত কার্যক্রম “৭ম ইফতার প্রজেক্ট–২০২৬”-এর অংশ হিসেবে স্থানীয় দারুল খায়ের আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও খাবার বিতরণ কর্মসূচি শুক্রবার (১৪ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে এতিম শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের গরুর তেহারি পরিবেশন করা হয়। পবিত্র রমজানের বিকেলে পছন্দের খাবার পেয়ে শিশুদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ সময় সংগঠনের পক্ষ থেকে সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে।
সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :