• ঢাকা
  • সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মার্চ, ২০২৬

বেগমগঞ্জে গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

সাইফুল ইসলাম, বেগমগঞ্জ :
বেগমগঞ্জ উপজেলায় উন্নয়ন প্রকল্পের গাইড ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উপজেলা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সরেজমিনে জানা যায় , বেগমগঞ্জ উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিল থেকে ২০২৪–২৫ অর্থবছরে প্রকল্প নম্বর-২৬৭ এর আওতায় নরোত্তমপুর ইউনিয়নের ডাক্তারের বাড়ির সামনে পুকুরের গাইড ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দরপত্র আহ্বানের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার মোহাম্মদ ফয়সালের মাধ্যমে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গাইড ওয়াল নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে এবং নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার করা হয় নি। এছাড়া গাইড ওয়ালের ভেতরে যথাযথভাবে মাটি ভরাট না করেই কাজ শেষ করা হয়েছে, যা ভবিষ্যতে ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। এইছাড়াও কাজের স্কিম স্টেটমেন্ট অফিস থেকে দেখতে চাইলে তারা দিবে দিচ্ছে বলে সময় ক্ষেপন করেন।

এ বিষয়ে স্থানীয়রা ঠিকাদার মোহাম্মদ পারভেজকে  একাধিকবার অবহিত করলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা এভাবেই সবসময় কাজ করি, এভাবেই কাজ হয়ে থাকে। এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ পারভেজ থেকে জানতে চাইলে তিনি বলেন, যে অভিযোগ রয়েছে সেটি সম্পন্ন করে দিবো।

অভিযোগ রয়েছে, বিষয়টি প্রথমে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরে এলজিইডি কার্যালয়ের কর্মকর্তাদেরও জানানো হয়েছে। তবে এলজিইডি কর্মকর্তা অভিযোগকে গুরুত্ব না দিয়ে ঠিকাদারকে কাজ সঠিকভাবে করার জন্য বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে প্রকল্পের কাজের মান যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ উপজেলা প্রোকৌশলী আবুল খায়ের থেকে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার কাজ সম্পন্ন না করা পর্যন্ত কাজের কোন বিল পায়নি। যে অভিযোগ রয়েছে সেটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।

স্থানীয়দের মতে, এলজিইডির পক্ষ থেকে যথাযথ তদারকি নিশ্চিত করা হলে উন্নয়ন প্রকল্পে এমন অনিয়মের সুযোগ কমে আসবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর