
তারিক আজিজ, রিপোর্টার :
চৌমুহনীতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ ইয়াসিন (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকায় চৌধুরী মেকার গংয়ের গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে রোববার বিকেল ৫টার দিকে চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে অবস্থানকালে পুলিশ মাদক ব্যবসায়ী ইয়াসিনের অবস্থান সম্পর্কে তথ্য পায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক ইয়াসিন চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হাসান ও মৃত হরমুজা বেগমের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :