প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৩

সুবর্ণচরে মাদ্রাসা ভবনের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সাইফিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নতুন ভবন কর্যাক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেল ৩ টায় মাদ্রাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা পরিচালনা কমিটি।

প্রধান অতিথি থেকে মাদ্রাসা ভবনের কার্যক্রম উদ্বোধন করেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর পীর সাহেব কেবলা, খলীফায়ে মহান মুর্শিদে হক আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি।

এসময় উপস্থিত ছিলেন, সমিতির বাজার বায়তুশ সাইফ ইসলামিয়া মাদ্রাসার সুপার মনিরুজ্জামান জিহাদী, সাইফিয়া দরবার শরীফ খাদেম মিজানুর রহমান, ১১ নং বায়তুশ সাইফ দারুস সুন্নাহ মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন সিরাজী, সাইফিয়া দরবার শরীফের যোগাযোগ বিভাগের যুগ্ন পরিচালক নাজমুল হাসান জুয়েল, খাদ্য বিভাগের পরিচালক মাওলানা আবু তাহের, অর্থ বিভাগের যুগ্ন পরিচালক ফয়েজ উল্ল্যাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল আলী, সদস্য নাজিম উদ্দিন, হারুন, আব্দ্লু মতিন, মোঃ নুর নবী, বেলাল, আব্দুর রহমান, মোঃ হেলাল, সিদ্দিক উল্যাহ। উপদেষ্ঠা ছালা উদ্দিন, নেছার আহমদ, শাহ আলম, হাজী আব্দুল খালেক, ফজল হক নুরুল হক প্রমুখ।

পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।

এসময় প্রধান অতিথি বলেন, দ্বীনি প্রতিষ্ঠান গুলোতে সকলের সহযোগিতা প্রয়োজন, মুসলিম প্রতিটি মানুষ দ্বীনি শিক্ষা গ্রহণ করা উচিত, এ প্রতিষ্ঠানটি সকলের সহযোগিতা ও পরামর্শে এগিয়ে যাবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর