
সিনিয়র স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বট বাহিনী আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
এছাড়াও তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ কখনো বিকিয়ে দেন নি।দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের পরিবার আজীবন ত্যাগ স্বীকার করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে কারণ মন্ত্রীদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।
সোমবার( ১৭ আগস্ট) বিকালে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাদ্রাসা মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি প্রধান প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল,বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাসসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :