
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা ও ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সকালে বেগমগঞ্জ উপজেলার হল রুমে বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় গুডলাক আইটি’র ব্যবস্থাপক তৌহিদুর রহমান মিথুন এর তত্ত্বাবধানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিফুল ইসলাম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামচ্ছুজ্জামান।
বায়োমেট্রিক হাজিরা ও ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহি মূলক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা সময়ের দাবি। ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গতি আসবে এবং সেবার মান আরও উন্নত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা সহ আমন্ত্রিত অতিথিরা এতে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :