
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে। পরে দুপুরে একটি বর্ণাঢ্য র্যালী সহকারে ওই মিছিল বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভার বটতলায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ, সদস্য সচিব নুর উদ্দিন রুবেল প্রমূখ।
আপনার মতামত লিখুন :