প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে আনন্দ-উৎসবে জন্মাষ্টমী পালন

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে বসুরহাট পৌরসভা কার্যালয়ের সামনে মঙ্গল শোভাযাত্রার আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাখন লাল মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার অসীম মজুমদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক।

আলোচনা সভা শেষে বসুরহাট পৌরসভা কার্যালয়ের সামনের বটতলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর