প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরু রহমান ও তার ছেলে আশিকুর রহমান আদনানের বিরুদ্ধে চাঁদাবাজি, সম্পত্তি জবরদখল, মসজিদের সম্পত্তি লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসব অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নুরু রহমানের চাচা মো. নুরনবী, চাচাতো ভাই সাইফুর রহমান ও মিজানুর রহমান বক্তব্য দেন। এ সময় ইদ্রিস মোল্লা বাড়ির ভুক্তভোগী পরিবারের মোমেনা আক্তার, ফেরদৌস আক্তার, রোকেয়া বেগম, শাহজাদী আক্তার, হুমায়রা ইয়াসমিন, ফাতেমা আক্তার মহসিন, কামাল উদ্দিন ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এছাড়া করালিয়া মসজিদ কমিটির সভাপতি মো. সিরাজুর রহমান উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, নুরু রহমান ও তার ছেলে আশিকুর রহমান আদনানের বিরুদ্ধে চাঁদাবাজি, জায়গা-সম্পত্তি জবরদখল এবং মসজিদের সম্পত্তি নিয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে ভুক্তভোগী পরিবারগুলো দীর্ঘদিন ধরে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন বলে তারা দাবি করেন।

এ সময় ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলন শেষে নারী-পুরুষসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা করালিয়া এলাকার সড়কে বিক্ষোভ করেন। এ সময় তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রতিকারের দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর