প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের যোগাযোগ জোরদার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসময় ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি এ কে এম শামসুজ্জামান, আজীবন দাতা সদস্য মোঃ মাসুদুর রহমান, অভিভাবক সদস্য ওসমান গনি সুমন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল হোসেন এবং বিশিষ্ট সাংবাদিক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইয়াকুব নবী ইমনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করতে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি এবং নৈতিক শিক্ষার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অভিভাবক সমাবেশ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘সততা স্টোর’-এর উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর