
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ রোধকল্পে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সামনে বেগমগঞ্জ মডেল থানার সহযোগিতায় এই মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী র্যালি ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউছুফ চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াসিন আরাফাত টিপু সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে সমাবেশ স্থল থেকে মাদক বিরোধী র্যালি বের হয়ে প্রদান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পাশাপাশি ইভটিজিং, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :