
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ রোধকল্পে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেগমগঞ্জ মডেল থানার সহযোগিতায় এই মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী র্যালি ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনের বক্তব্যে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সালাউদ্দিন সোহেল, ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিক উল্লাহ জিন্নাহ সহ আরো অনেকেই।
পরে সমাবেশ স্থল থেকে মাদক বিরোধী র্যালি বের হয়ে প্রদান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পাশাপাশি ইভটিজিং, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :