প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বেগমগঞ্জে দুইটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার নাপিতের পোল থেকে কিসমত করিমপুর মসজিদ পর্যন্ত ইউনি ব্লক দ্বারা সড়ক উন্নয়ন এবং গনিপুর টক্কারপোল হইতে ধোপাবাড়ি পযন্ত রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা দুইটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার দুপুরে কিসমত করিমপুর ও গনিপুরে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকত উল্লাহ বুলু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের পরিচালনায় ওয়ার্ড বিএনপির আহবায়ক মোস্তাফা কামালের সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান, চৌমুহনী পৌরসভার কর্মকর্তা জাকির হোসেন, চৌমুহনী পৌরসভা নির্বাহি প্রকৌশলী কাজি মোহাম্মদ ফজলুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজাম উদ্দিন, যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন হারুন, ওয়ার্ড সদস্য সচিব আফতাব উদ্দিন মাসুদ, ওয়ার্ড বিএনপির আহবায়ক আবদুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন সহ আরো অনেকেই।

প্রকল্পটিতে সড়ক উন্নয়ন কাজের প্রকল্পটির সার্বিক বাস্তবায়ন ও তত্ত্বাবধানে রয়েছেন চৌমুহনী পৌরসভা।

সড়কটি উন্নয়ন হলে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচল সমস্যা কমবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর