
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : হেলমেট বাহিনী কর্তৃক নির্বাচনী প্রচারণায় হামলা, ভাঙচুর, গুলি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান মানিক।
দুপুরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘প্রতীক পাওয়ার পর আমরা কাঁচি প্রতীকের প্রচার-প্রচারণা শুরু করি। প্রচরণার শুরু থেকে বিভিন্ন স্থানে আমার নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান ও নেতাকর্মীদের মারধর করছেন নৌকা প্রতীকের প্রার্থীর হেলমেট বাহিনী। গত শনিবার সন্ধ্যায় ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে আমার কর্মী সভায় হামলা চালান মোরশেদ আলমের হেলমেট বাহিনী। তারা সভায় এলোপাতাড়ি গুলি করে ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং আমার সমর্থক আবদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছেন।
স্বতন্ত্র এই প্রার্থী আরও অভিযোগ করে বলেন,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অত্র অঞ্চলে একটি হেলমেট বাহিনী সৃষ্টি করেছেন। এ বাহিনী দিয়ে নোয়াখালী -২ আসনে তান্ডব চালাচ্ছে। বিভিন্ন সময় প্রচারণা চলাকালে আমার লোকজনের ওপর হামলার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনকে একাধিকবার অবগত করেছি। রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েও কোনও সমাধান পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ প্রশাসন এসব বিষয়ে কোনও মামলা নিচ্ছেন না।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী-২ আসন থেকে আমরা আচরণবিধি লঙ্ঘনসহ কয়েকটি অভিযোগ পেয়েছি। কয়েকটি ঘটনায় একাধিক প্রার্থী ও সমর্থককে শোকজ করা হয়েছে। প্রার্থীদের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :