প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ জানুয়ারি, ২০২৪

প্রচারণার শেষ মুহূর্তে হাতিয়ায় নৌকার সমর্থনে উঠান বৈঠক

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালী-৬ হাতিয়া আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে পৌরসভা ৬ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় পৌরসভা ৬নং ওয়ার্ড দিদার মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মরহুম দিদার মিয়ার ছেলে ছাইফউদ্দিন আমজাদের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌস এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এতে আরো বক্তব্য দেন হাতিয়া পৌরসভা আ’লীগের দফতর সম্পাদক নাসির উদ্দিন (ঝন্টু)।

এদিকে, উঠান বৈঠকে প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনমানুষের সেবা ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে আ’লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী’কে নৌকা প্রতীকে জয়যুক্ত করতে ভোটারদের আহবান জানান।

এসময় উঠান বৈঠকের আয়োজক ছাইফুদ্দিন আমজাদ সহ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন এবং ছাত্রলীগ নেতা শামীম সহ ৫ শতাধিক নারীপুরুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন