প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৪

শরত রানি – ফেরদৌস জামান খোকন

শরত রানি শরত রানি
নিয়ে এলে শোভা জানি
রূপের বাহার বেশ,
শরত রানি এলে দেশে
খুশির নেই যে শেষ।

ঋতুর রানি শরত মানি
নির্মল বায়ু আকাশখানি
কাশফুল সাদা হয়,
চারিদিকে কাশের মেলা
ঝড়ের নেই তো ভয়।

এই ঋতুতে আকাশ জুড়ে
মেঘের ভেলা শুধু উড়ে
কবি লিখে যায়,
হংস মিথুন জলের মাঝে
খুব আনন্দ পায়।

শরত রানি ফিরে এলে
কিশোরী যায় হেলেদুলে
হাসিখুশি মুখ,
দেশের মানুষ থাকবে ভালো
পাবে সবাই সুখ।

আরও পড়ুন