প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩

সুবর্ণচরে লাইসেন্স বিহীন অবৈধ ট্রাক্টরট্রলির চাপায় ভূমিহীন নেতা নিহত

কামাল চৌধুরী, উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলায় দ্রুতগতির লাইসেন্স বিহীন অবৈধ ট্রাক্টরট্রলি চাপায় মোটর সাইকেল চালক ভূমিহীন নেতা মো ছেরাজুল হক ওরফে খোকন মেম্বার (৫৫) নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আটকপালিয়া-একরামনগর সড়কের পালোয়ান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। একই রাত আড়াইটার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ছেরাজুল হক ওরফে খোকন মেম্বার উপজেলার ৫নম্বর চরজুবিলী ইউনিয়নের ১নম্বর চরজুবিলী গ্রামের বাড়ির মৃত ছায়দল হকের ছেলে। তিনি ভূমিহীন সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন ও পরিবার নিয়ে ৫ নম্বর মধ্য ব্যাগ্গা গ্রামে থাকেন।

নিহতের ছেলে সোহাগ বলেন, স্থানীয় লোকজন তাঁর বাবাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে । সেখান থেকে রাতে ঢাকায় প্রেরণ করা হলে রাত আড়াইটার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কেউ আমাদেরকে অবহিত করেনি।লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

আরও পড়ুন

  • সুবর্ণচর এর আরও খবর