প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ জানুয়ারি, ২০২৫

সেনবাগে তারুণ্যের শোভাযাত্রা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেনবাগ উপজেলায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেনবাগ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব সাহেব উদ্দিন রাশেলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ স্কুলের স্কাউট দল, শিক্ষার্থী ভলেন্টিয়ার টিমের সদস্যসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে বলে মত প্রকাশ করেন বক্তারা।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর