
উপজেলা প্রতিনিধি, চাটখিল : নোয়াখালী যুব রেডক্রিসেন্টের চাটখিল উপজেলা টিমের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, চাটখিল উপজেলা যুব রেডক্রিসেন্ট টিম লিডার ফজলে রাব্বি ভূঁইয়া ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
টিম লিডার ফজলে রাব্বি ভূঁইয়া বলেন, রেড ক্রিসেন্ট টিম বিভিন্ন দূযোর্গকালীন সময়ে ভলন্ডিয়ারি সার্ভিস দেয়ার পাশাপাশি অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে।
আপনার মতামত লিখুন :