• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সুবর্ণচরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ শাহাদাত হোসাইন

শ্রেষ্ঠ ও গুণী শিক্ষক মুহাম্মদ শাহাদাত হোসাইন। ছবি: নোয়ালীর কথা

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের শ্রদ্ধা আর শিক্ষার প্রতি অবিচল নিষ্ঠা—সবকিছুর সম্মিলিত স্বীকৃতি পেলেন হাতিয়ার কৃতি সন্তান মুহাম্মদ শাহাদাত হোসাইন। ২০২৫ সালের শ্রেষ্ঠ ও গুণী শিক্ষক প্রতিযোগিতায় সহকারী শিক্ষক ক্যাটাগরিতে তিনি হয়েছেন সুবর্ণচরের শ্রেষ্ঠ শিক্ষক।

তিনি বর্তমানে কর্মরত আছেন সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর উপজেলা প্রশাসন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ করে সুবর্ণচর প্রাথমিক শিক্ষক সমিতি এক বিবৃতিতে শাহাদাত হোসাইনের এ অর্জনকে “শিক্ষাঙ্গনের গৌরব” বলে উল্লেখ করে।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন—“মুহাম্মদ শাহাদাত হোসাইনের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি গভীর আন্তরিকতা তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি এনে দিয়েছে। তাঁর এই অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

স্থানীয় অভিভাবক ও শিক্ষাপ্রেমীরা জানান, পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার শিক্ষা দিয়ে আসছেন। তাঁর আন্তরিক পরিশ্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করছে এবং শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে।

শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন—“শিক্ষাক্ষেত্রে শাহাদাত হোসাইনের এ অবদান অব্যাহত থাকবে এবং সুবর্ণচরের শিক্ষার মান উন্নয়নে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

আরও পড়ুন

  • . এর আরও খবর