• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে সিএনজি শ্রমিকদের সংঘর্ষে আহত ৭

কোম্পানীগঞ্জ থানা নোয়াখালী থানা। ছবি: নোয়াখালী কথা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ‘জিপি’র নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে সিএনজি শ্রমিকদের সঙ্গে দখলদার শ্রমিক সংগঠনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।

সোমবার সকালে বসুরহাট জিরো পয়েন্ট ও মুছাপুরের বাংলাবাজার সিএনজি স্ট্যান্ডে এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে রয়েছেন শ্রমিক নেতা ওয়াসিম, মোহাম্মদ মিয়া, ধনা মিয়া, এমদাদ হোসেনসহ আরও কয়েকজন।

শ্রমিকদের অভিযোগ জেলা বেবি টেক্সি, অটো টেম্পু, অটোরিক্সা চালক ও সহকারী ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২০৪২) এর দখলদার নেতারা মো. জয়নাল আবদীন, আবুল মোবারক বাহার, বেলাল হোসেন ও ফেরদৌস আম্মেদ সেলিম প্রতিদিন উপজেলার প্রায় ৩-৪ হাজার সিএনজি থেকে ২৫ টাকা হারে কোটি কোটি টাকা চাঁদা আদায় করছেন। এই অর্থের কোনো হিসাব শ্রমিকদের দেওয়া হয় না, এমনকি মৃত শ্রমিকদের পরিবারের জন্য নির্ধারিত সহায়তাও প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- 

কোম্পানীগঞ্জে মসজিদে নামাজ পড়া অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

কোম্পানীগঞ্জে আন্তঃক্লাব ফুটবল লীগের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী

কোম্পানীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা

এ নিয়ে ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকালে জিপির নামে চাঁদা দেওয়া বন্ধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষ বাংলাবাজার সিএনজি স্ট্যান্ডেও ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ ওসি (তদন্ত) বিমল কর্মকার ও বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। আগামী ২৮ সেপ্টেম্বর বসুরহাট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে দখলদার ইউনিয়ন কমিটির সভাপতি মো. জয়নাল আবদীন দাবি করেছেন, তাদের কমিটি বৈধ এবং জিপি আদায়ও বৈধ। তিনি চাঁদাবাজি বা সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর