প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে দশটি ঘর পুড়ে ছাই

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অগ্নিকান্ডে দশটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার রাতে বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের সোবহান মাস্টার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় আবদুর রহিম শামীমের মালিকানাধীন ভাড়াটিয়া মো. সাহাব উদ্দিন, ইব্রাহিম ফয়সাল, স্বাধীন মিয়া, সুমনের বসতঘরসহ দশটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
স্থানীয়দের তথ্যানুযায়ী, সন্ধ্যার দিকে একটি ঘরে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন পাশের টিনশেড ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এখন তারা সম্পূর্ণভাবে নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন।
ঘর-মালিক আবদুর রহিম শামীম অভিযোগ করেছেন, আমি বাড়িতে উপস্থিত ছিলাম না। ভাড়াটিয়াদের কাছ থেকে আমি শুনেছি, অজ্ঞাত ৭/৮ জন লোক টিনের উপর আগুন লাগিয়ে চলে গেছে। আমরা কিছু বুঝতেই পারিনি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এবং ঘরগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমার প্রায় দশটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায় ও ২০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। যদি কেউ এই কাজ করে থাকে আমি তাদের বিচার চাই।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উত্তম চৌধুরী বলেন, এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর