• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ এপ্রিল, ২০২৬

সেনবাগ হাসপাতালে অনিয়ম রোধে কাজ চলছে—পরিদর্শনে এমপি জয়নুল আবদিন ফারুক

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ সরকারি হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্য কমিটির সভা করেছেন নোয়াীখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের টানা ৬বারের এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি রবিবার বেলা সাড়ে ১১টার সময় হাসপাতাল পরিদর্শন করে বলেন, বাংলাদশের হাসপাতাল গুলোর অনিয়ম বদ্ধে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন। এসময় তিনি সেনবাগ সরকারি হাসপাতালে বহি: বিভাগের টিকেট কাউন্টার, ঔষধ প্রদান কাউন্টার, প্যাথলজি বিভাগ, ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি গরীব অসহায় রোগীদের ভালো চিকিৎসা সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। এবং রোগীদের যাতে চিকিৎসা অবহেলা না হয় সেদিকে ডাক্তারদের নজর দেওয়ার আহবান জানিয়ে এ ব্যাপারে তিনি সচেতন করেন।

তিনি আরো বলেন, সব সময় আগে বাচ্চা শিশু রোগীদের টিকেট কাউন্টারে টিকেট দেওয়ার জন্য এবং শিশু রোগীদের ডাক্তার আগে দেখার জন্য নির্দেশ প্রদান করেন। জয়রু আবদিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য কমটির সভায় এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক নুর পেয়ারা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার রাদিয়া আফরোজ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার কামাল উদ্দিন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, , সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শহীদ উল্ল্যাহ সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ চান্দন হোসেন রাজু প্রমুখ।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর