প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৩

সেনবাগে ৪৮ ঘন্টা অবরোধে বিএনপির দুই গ্রুপের মিছিল পিকেটিং

সেনবাগ থেকে মোঃ হারুন : বিএনপির ষষ্ঠ দফার টানা ৪৮ঘণ্টার অবরোধের প্রথম দিন সেনবাগে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি।

সকালে সেনবাগ পৌর শহরের বিন্নাগুনি এলাকায় মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে বিএনপির জয়নুল আবেদীন ফারুক গ্রুপ। অপরদিকে সকাল সাড়ে ৭টায় উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানকিরহাট-ফেনী সড়কের গাজীরহাট বাজারে অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপির কাজী মফিজ গ্রুপ।

মিছিলটি গাজীরহাট বাজার থেকে শুরু হয়ে কানকিরহাট-ফেনী সড়ক প্রদক্ষিণ করে ডমুরুয়া আলতার মোড়ে এসে শেষ হয়।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর