প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৩

সেনবাগে শিক্ষার্থীদের বিদায়, শহীদ মিনার উদ্বোধন ও মা সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ পৌরসভার উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়, নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।

বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, স্থানীয় সংসদ সদস্যের পিএস এস এ আজাদ সুমন, সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল মতিন, সেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহীদ উল্যা।

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রোকেয়া বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর মোরশেদ আলম, দক্ষিণ অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান।

এ সময় এলাকার বীর মুক্তিযোদ্ধা, পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি, প্রধান বক্তা ও অতিথিদের আসন গ্রহণের পর নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়।

পরে শিক্ষার্থীরা মনোরম নৃত্য পরিবেশন করে। এছাড়া বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর