প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৪

সেনবাগে উপজেলা যুবলীগের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে উপজেলা যুবলীগের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ সদস্য, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবুকে আহ্বায়ক ও এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী কে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

নব গঠিত যুবলীগের কমিটিকে স্বাগত জানিয়ে শনিবার বিকেলে সেনবাগ পৌর শহরে আনন্দ মিছিল করেছে কর্মী সমর্থকরা।

মিছিলটি সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর