প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সেনবাগে কৃষি ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : বাংলাদেশ কৃষি ব্যাংক সেনবাগ শাখার উদ্যোগে ব্যাংকার কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা বুধবার ২৮ ফেব্রæয়ারি বিকেলে সেনবাগ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের জেলার আঞ্চলিক কর্মকর্তা মোঃ আবদুল হাই এর সভাপতিত্বে ও সেনবাগ শাখার ২য় কর্মকর্তা সাইফ উদ্দীন আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সেনবাগ উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল।
মতবিনিময় অনুষ্ঠানে সেনবাগ কৃষি ব্যাংকের গ্রাহকগণ ব্যাংকের সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

এসময় সকল ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে তিন ক্যাটাগরির ৩জনকে লোনের চেক তুলে দেন।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর