
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলার ছিলোনিয়া দারুলউলুম কাওমী মাদরাসার নতুন ভবন নির্মাণে আর্থিক সহায়তার আহ্বান জানিয়ে মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রবিবার বিকেলে মাদ্রাসা সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হযরত মাওলানা মোহাম্মদ উল্যা যোবায়ের।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী আশ্রাফ উদ্দিন ইরন পাটোয়ারী।
মাওলানা ফয়েজ উল্যার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন পাটোয়ারী, মাদ্রাসা ভবন উন্নয়ন কিমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আবুল খায়ের,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ হারুন, মাদ্রাসার মুহতামিম মুফতি আবদুল বাতেন,মাষ্টার আবদুল্লা, হাজী ইউনুস।
প্রধান অতিথি এলাকাবাসী সহ সমাজের সর্বস্তরের ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইদেরকে মাদ্রাসা নতুন ভবন নির্মাণে আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :