প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

সেনবাগে সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলার “কাবিলমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত অসহায় ৪(চার) শতাধিক নারী-পুরুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেবামূলক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে, পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ শাহাপুর কাবিলমিয়ার বাড়ী প্রাঙ্গণে ফাউন্ডেশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোয়াজ্জেম হাছান কাজলের পৃষ্ঠপোষকতায় উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল শেমাই,চিনি,দুধ,মুড়ি, চিঁড়া,আলু,ছোলাবুট, সয়াবিন তৈল,পেঁয়াজ সহ অনান্য ভোজ্য পণ্য। এছাড়া ও ঈদুল ফিতর পূর্ববর্তী সময়ে এলাকার হতদরিদ্রদের মাঝে অতীতের ন্যায় এবারও নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গি বিতরণ করবেন বলে গণমাধ্যম কে জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার। ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক নুরুল হাছান সবুজ ও নজরুল হাছান বুলুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিটিভি কর্মকর্তা সামছুল হক,আওয়ামীলীগ নেতা জিএস মোশারফ হোসেন,বিএনপি নেতা আইয়ুব আলী স্বপন,যুবদল নেতা সোহাগ আহাম্মেদ সহ অনেকেই।

উল্লেখ্য, কাবিলমিয়া ফাউন্ডেশন বিগত অর্ধযুগের ও বেশি সময় ধরে ঐ এলাকায় অসহায় মানুষদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর