প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলনের সুবর্ণচর থানা সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার থানা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চরক্লার্ক বাংলাবাজারে অবস্থিত লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মিরাজ মাহমুদ রাসেলের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণের সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারাবী। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার প্রকাশনা ও দপ্তর সম্পাদক কেফায়েত উল্লাহ নাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা ইসরাফিলসহ আরো অনেকে। এ সময় সংগীত পরিবেশন করেন সুরভী শিল্পীগোষ্ঠী।

সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা ইসরাফিল।

আরও পড়ুন

  • সংগঠন সংবাদ এর আরও খবর