প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ২২ জুলাই, ২০২৩

সুবর্ণচরতে ইউসিবি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপ কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, সবর্ণচর : সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিলসি এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩ এর অধীন মাইজদীকোর্ট শাখার উদ্যোগে গতকাল সুবর্ণচর উপজেলা পরিষদ চত্ত্বরে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তার পাশে তালগাছ, বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধী গাছসহ মোট ১ হাজার গাছের চারা রোপন করা হয়েছে।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, বন কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিলসি মাইজদীকোর্ট শাখার ব্যবস্থাপকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • সুবর্ণচর এর আরও খবর