প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৬

সুবর্ণচরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :

সুবর্ণচরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। সাজা থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিলেন এ আসামি। শুক্রবার রাতে চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি  মো বেলায়েত হোসেন (৫৫) সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে। আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার সদর থানার একটি মাদক মামলায় দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই সে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এতো বছর তিনি বিভিন্নস্থানে ছদ্মবেশে ছিলেন। সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

  • সুবর্ণচর এর আরও খবর