প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২ ডিসেম্বর, ২০২৩

সুবর্ণচরে বিএডিসি’র কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন, ” এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না” এই স্লোগান এবং বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক পতিত অনাবাধী কৃষি জমিতে চাষাবাদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ, ডাল ও তৈলবীজ উৎপাদন, বীজ সংরক্ষণ, সম্প্রসারণ, সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) বেলা ৯টার দিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সুবর্ণচর বসত বাড়িতে ও সবজি চাষ এবং নার্সারী ব্যবস্থাপনা শীর্ষক ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের প্রশিক্ষণ হল রুমে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

বিএডিসি’র সুবর্ণচর প্রকল্প পরিচালক মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হরুন অর রশিদ।
বিনা উপকেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকার, বিএডিসির উপসহকারী পরিচালক রিপন চন্দ্র মজুমদার, বিএডিসির উপসহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষন ইনস্টিটিউট এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুর আলম সিদ্দিকী।

এসময় স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির প্রকল্প পরিচালক মোঃ আজিম উদ্দিন এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও চুক্তিবদ্ধচাষীগন।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বারটানের আঞ্চলিক কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুর আলম সিদ্দিকী, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষন ইনস্টিটিউট উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি অফিসার হারুন অর রশিদ, বিএডিসির উপ-সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতি, প্রকল্প পরিচালক মোঃ আজিম উদ্দিন বলেন, বিএডিসি মাননীয় নির্দেশক্রমে পতিত জমিতে ও বসতবাড়ী তে ফল ও সবজি চাষ এবং নার্সারী গড়ে তোলার বিকল্প নেই। আমরা সুবর্ণচরের সকল কৃষকদেরকে নিয়ে চাষাবাদে বিল্পব ঘটাবো। আমাদের সাফল্য হিসেবে সুবর্ণচরকে সারাদেশে সয়াবিন,তরমুজ চাষে মডেল উপজেলা হিসেবে পরিচিত লাভ করেছে। তিনি আরো বলেন,দেশে সারের কোন সংকট নেই। কৃষক সরকার নির্ধারিত ন্যায্য মূল্যতে সার না পেলে উপজেলা কৃষি অফিসার কে অবগত করবেন। কৃষি অফিসের কথা না শুনলে ডিলারশীপ বাতিল ও প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। বর্তমান সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই সরকার কৃষক বান্ধব সরকার, জনগণের সরকার।

উপস্থিত বক্তারা বসতবাড়িতে ফল ও সবজিকে আধুনিক চাষাবাদ কৌশল, সময়মত বীজ রোপণ, রোগ বালাই দমনসহ বীজ সংরক্ষণের ব্যাপারে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বার্মি কম্পোজ, জৈব সার ব্যবহারেও কৃষকদের পরামর্শ দেন। এবং সকল ফল ও সবজির খাওয়ার ভালো দিকগুলো ও খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করেন। এবং প্রশিক্ষনার্থী সকল কৃষকের হাতে ফল ও সবজির বীজ তুলে দেন।

আরও পড়ুন

  • সুবর্ণচর এর আরও খবর