
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : দেশের উপকূলীয় এলাকায় দেরিতে বপনকৃত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন বিনাসরিষা-১১ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র নোয়াখালীর বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুয়েল সরকারের প্রধান পৃষ্ঠপোষকতা ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিদ্দিকুর রহমান, নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শহীদুল হক, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হারুন অর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রমুখ৷
জাতীয় রাজস্ব খাতের অর্থায়নে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে উপজেলার পুর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :