
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি বখতিয়ার সিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুম্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। তারা সেখানে কিছুক্ষণ নীবরে দাড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূর জন্য।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করে এবং সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখন।
এসময় নোয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ সোহেল, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন শিবলুসহ কায্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :