• ঢাকা
  • রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

ব্যাপক শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার
একুশে ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহিদ দিবস হিসেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সংঘটিত ভাষা আন্দোলনের স্মরণে পরবর্তীতে এটি ভাষা শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৯৯ সালে ইউনেস্কো-র ঘোষণা এবং ২০০২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিক স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পূর্ণ মর্যাদা লাভ করে।

দিবসটি পালন উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে রাষ্ট্রীয় শ্রদ্ধাঞ্জলি অর্পণের সঙ্গে সঙ্গে সারাদেশে এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) মধ্যরাতে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মাঝরাতের আগেই জড়ো হতে থাকেন বিভিন্ন স্তরের বাংলা ভাষাভাষী মানুষ। রাত ১২টা ০১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম-এর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।

এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকেও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে দিবসটিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি ও রাজনৈতিক সংগঠনসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

  • . এর আরও খবর