• ঢাকা
  • রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

“সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা না উত্তোলনে বীর মুক্তিযোদ্ধাসহ সর্বত্র ক্ষোভ”

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সরকারি নির্দেশনা অমান্য করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন না করায় বীর মুক্তিযোদ্ধাসহ সর্ব মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানাগেছে, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সভা কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা অনুষ্ঠিত হয়।

কিন্তু শনিবার ২১ ফেব্রুয়ারি সরেজমিনে সেনবাগ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে গিয়ে দেখা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেলা ১১:১০ পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এটি বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননা সংক্রান্ত আইনের অধীনে শাস্তির বিধান রয়েছে। জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা বাধ্যতামূলক। এ বিধিমালা লঙ্ঘন বা পতাকার প্রতি অসম্মান প্রদর্শন দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ সেটিই করেছে।

এ বিষয়ে যোগাযোগ করলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ জানান, “কর্মচারীরা কাজের চাপে জাতীয় পতাকা উত্তোলন করতে ভুলে গেছে। তাই আমি দ্রুত উত্তোলনের ব্যবস্থা নিচ্ছি।”

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমকে বিষয়টি দেখানোর জন্য ভিডিও পাঠানো হলে তিনি জানান, বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

অপরদিকে, শনিবার বেলা ১১:৩০ মিনিটে সেনবাগ উপজেলা পরিষদের সভা কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় পতাকা অবমাননার খবর জানাজানি হলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ সময় সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী জাতীয় পতাকা অবমাননা করার ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর